spot_img
spot_img

ইউক্রেন যুদ্ধে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে ৫৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকর কমিশন (ওএইচসিএইচআর)। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে।

শুক্রবার (১১ মার্চ) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের বিভিন্ন শহরে নির্বিচারে হামলায় বেসামরিক মানুষ নিহত হচ্ছেন, অনেকে পঙ্গু হচ্ছে।

বিভিন্ন জায়গায় বিস্ফোরক দ্রব্য ব্যবহার হচ্ছে। ক্ষেপণাস্ত্র, আর্টিলারি এবং বিমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। যুদ্ধে কয়েক শতাধিক রুশ সেনা নিহতের দাবি করেছে কিয়েভ। পরিস্থিতি আরও অবনতি হতে থাকায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ