spot_img
spot_img

স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫

বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

শনিবার (১১ মার্চ) রাতে ৮টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সন্ধ্যায় রাবির একজন শিক্ষার্থী বাসে করে বগুড়া থেকে নিজের ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় সিটে বসাকে কেন্দ্র করে বাসের কন্ডাক্টরের সঙ্গে তার তর্ক হয়। বাসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনাস্থলে জড়ো হয়ে এর প্রতিবাদ করেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি এসে ছাত্রদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে উভয়পক্ষে সংষর্ষ শুরু হয়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল জাবের আহমেদ বলেন, বাসের কন্ডাক্টর ও স্থানীয়দের হামলা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে রক্ষা করতে ঘটনাস্থলে যাই। এ সময় তারা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের পাঁচ ছাত্র আহত হয়েছে। আমরা সবাই হাসপাতালে এসেছি চিকিৎসা নিতে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ