ইরান সমর্থিন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের সঙ্গে আগের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন করে প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য বড় ধরনের ইসরাইলি হামলার আশঙ্কায় দক্ষিণ লেবাননে ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে তাদের যোদ্ধারা।
মঙ্গলবার (১০ মার্চ) লেবানিজ একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রগুলোর মতে, ইসরাইলের নজরদারি ও আড়িপাতার ঝুঁকি এড়াতে যোগাযোগ যন্ত্রের ব্যবহার কমিয়ে দিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি সংঘর্ষের সময় গুরুত্বপূর্ণ অ্যান্টি-ট্যাংক রকেটও সীমিতভাবে ব্যবহার করছে তারা।
এদিকে চলমান সংঘাতে লেবাননে প্রায় ৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশটির ভেতরে অনেকেই অভিযোগ করছেন, হিজবুল্লাহর পদক্ষেপের কারণেই লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়েছে।
তবে এক ইসরাইলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর পক্ষ থেকে সংঘাত কমানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হওয়ার পরও সংগঠনটি নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে।
সূত্র: রয়টার্স










