জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, জাপান আফগান শরণার্থীদের সহায়তার জন্য ২০ লাখ ডলার বরাদ্দ করেছে। এই শরণার্থীরা ইরান ও পাকিস্তান থেকে দেশে ফিরে আসছেন।
ইউএনএইচসিআর জাপান সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহায়তা ১ লাখ ১৬ হাজার মানুষকে উপকৃত করবে।
জাপানের এই নতুন সহায়তা নগদ অর্থের মাধ্যমে বিতরণ করা হবে। প্রায় ২৩ হাজার মানুষ সরাসরি এই নগদ সহায়তা পাবেন। এর মাধ্যমে তারা খাদ্য, বাসস্থান এবং অন্যান্য মৌলিক প্রয়োজন মেটাতে পারবে।
গত দুই বছরে ইরান ও পাকিস্তান থেকে ফেরত আসা শরণার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু ২০২৫ সালেই ২৮ লাখের বেশি শরণার্থী আফগানিস্তানে ফিরে এসেছে।
সূত্র: হুরিয়াত রেডিও










