spot_img
spot_img

মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের

ইসরাইল-আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি দিয়েছে ইরান।

বুধবার (১১ মার্চ) ইরানের একটি ব্যাংকে হামলার পর ইরানের সামরিক বাহিনী হুমকি দিয়ে বলেছে, ওই অঞ্চলে আমেরিকা-ইসরাইল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান।

ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, ‘‘ইরান এই অঞ্চলে আমেরিকা ও ইসরাইল সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক এবং ব্যাংকিং স্বার্থে হামলা চালাবে।’’

তিনি বলেন, ‘‘আগ্রাসান ব্যর্থ হওয়ার পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর ইহুদিবাদী ইসরাইল ইরানের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে।’’

ইব্রাহিম জুলফিকারি বলেন, ‘‘এমন অবৈধ ও নজিরবিহীন কর্মকাণ্ডের মাধ্যমে শত্রুরা আমাদের এই অঞ্চলে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোতে আঘাত করতে বাধ্য করছে।’’

ইরানি এই মুখপাত্র মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইল ও আমেরিকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

সূত্র: রয়টার্স, এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ