spot_img

ইরানের ওপর হামলার প্রতিবাদে ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানছে স্পেন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে ঘিরে কূটনৈতিক উত্তেজনার মধ্যে ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করেছে স্পেন। এতে দুই দেশের সম্পর্ক নতুন করে সংকটে পড়েছে।

স্পেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তেল আবিবে তাদের দূতাবাস আপাতত একজন ‘চার্জ ডি অ্যাফেয়ার্স’ বা অস্থায়ী প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হবে।

মঙ্গলবার (১০ মার্চ) স্পেনের সরকারি গেজেটে রাষ্ট্রদূতের পদ অবসানের ঘোষণা প্রকাশ করা হয়।

এর আগে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদে ইসরাইলগামী অস্ত্রবাহী বিমান ও জাহাজ স্পেনের আকাশসীমা ও বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে মাদ্রিদ। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে ওঠে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার স্পেনের এই নীতিকে ‘অ্যান্টিসেমিটিক’ বা ইহুদিবিদ্বেষী বলে আখ্যা দেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরু হলে স্পেনের সঙ্গে তেল আবিবের সম্পর্ক আরও অবনতি ঘটে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত মে মাসে ইসরাইলও তাদের রাষ্ট্রদূত স্পেন থেকে প্রত্যাহার করে নেয়।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। মার্চের শুরুতে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী স্পেনকে যুদ্ধের বিরোধিতা করায় ‘স্বৈরাচারীদের পক্ষ নেওয়ার’ অভিযোগও করেন।

সূত্র: টাইমস অব ইসরাইল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ