শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান হেফাজতের

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, শনিবার (১২ এপ্রিল) ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’-এর ব্যানারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে বিশাল জনতার পদযাত্রার মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হতে যাচ্ছে। এই কর্মসূচি সফল করতে এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা চালানো হচ্ছে।

তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে দেশের খ্যাতনামা আলেম, দাঈ, ইসলামি স্কলার, ওয়ায়েজ এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গাজার নিপীড়িত মুসলিম জনগণের প্রতি সংহতি জানানো হবে। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img