ইরানের ১৯৭৯ সালের বিপ্লবের পর প্রথমবারের মতো আমেরিকা ও ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতারা মুখোমুখি বৈঠক করেছেন।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকটি এ কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে ঐতিহাসিক।
সংবাদমাধ্যম বিবিসি বলেছে, মুখোমুখি আলোচনার বিষয়টি ইঙ্গিত করছে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
প্রথমে পাকিস্তানের মাধ্যমে দুই দেশ আলোচনা করছিল। এরপর তারা যখন দেখল নিজেদের মূল বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা সম্ভব, তখন মুখোমুখি বৈঠকে বসে। তবে এ আলোচনা কতটা সফল হবে, সেটি এখনো স্পষ্ট নয়।
বিবিসি বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে, ওই অঞ্চলের জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।
যদি ইসলামাবাদের আলোচনা সফল হয়, দুই পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং চুক্তিতে পৌঁছাতে রাজি হয়, তাহলে অনেকে স্বস্তির নিশ্বাস ফেলবেন।
ইরানের ওপর আমেরিকা ও পশ্চিমারা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, যার ফলে দেশটির জনগণ ভোগান্তির মধ্যে রয়েছে। তারা এই আলোচনায় হয়তো আশার আলো দেখবেন।
সূত্র: বিবিসি











