spot_img
spot_img

কোনো রাজনীতিবিদ বা তাদের পরিবার ভারতে পালিয়ে যাননি: ভারতীয় হাইকমিশন

শ্রীলঙ্কায় শুরু হয়েছে লঙ্কাকাণ্ড! অনিয়ন্ত্রিত ভঙ্গুর অর্থনীতি ও ব্যাপক মুদ্রাস্ফিতির ফলে নাকাল দেশের জনসাধারণ। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ জনতা। প্রধানমন্ত্রীর পৈত্রিক বাড়িসহ বিভিন্ন স্থাপনায় আগুন ও এমপিদের উলঙ্গ করে পিটিয়েছে সাধারণ জনগণ।

এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছিল, শ্রীলঙ্কা থেকে ইতোমেধ্যে দেশটির এমপি ও তাদের পরিবারের সদস্যরা ভারত পালিয়ে গেছে। তবে কলম্বোর ভারতীয় হাইকমিশন থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বুধবার (১১ মে) ভারতীয় হাইকমিশন দাবী করছে এসব নির্লজ্জ মিথ্যাচার।

হাইকমিশন বলে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে কিছু রাজনৈতিক ব্যক্তি এবং তাদের পরিবার ভারতে পালিয়ে গেছে। এটি নির্লজ্জভাবে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট প্রতিবেদন। হাইকমিশন দৃঢ়ভাবে এসব অভিযোগ অস্বীকার করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ