ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেওয়া হবে না, সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব।
সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে বিএসআরএফের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বন্ধে ভারত সরকারকে অনুরোধ করা হবে। ভারত গণতন্ত্রকে লালন করেন, এজন্য তাদের শ্রদ্ধা করি। মন থেকে তাদেরকে আরও শ্রদ্ধা জানাবো, যদি ওই দেশের সংখ্যালঘুদের আপন করে নিয়ে নিরাপত্তা দেয়।
তিনি বলেন, ভারতে ঘটছে বলে বাংলাদেশে এমন ঘটতে দেওয়া যাবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো তবে এখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, অবিচার, জুলুম সহ্য করবো না।
বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ভালো বিরোধী দল আল্লাহর রহমত। কিন্তু বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার বদলে বিব্রত করার চেষ্টা করছে।











