spot_img
spot_img

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশের এএসআই

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় মারা গেছেন চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী সালাহ উদ্দীন (৩৮)। এ ঘটনায় মাসুম (২৬) নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এএসআইয়ের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার দক্ষিণ জয়পুর এলাকায়।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ভোররাতে এএসআই কাজী সালাহ উদ্দীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একটি মাইক্রোবাসে করে মাদকদ্রব্য নেওয়া হচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে তিনি ওই মাইক্রোবাসকে থামানোর সংকেত দেন। কিন্তু গাড়িটি না থামিয়ে ওই পুলিশ সদস্যদের ধাক্কা দিলে ঘটনাস্থলে কাজী সালাউদ্দিন নিহত হন।

তিনি আরও বলেন, ঘটনার পর মাইক্রোবাসটিকে জব্দ করা সম্ভব হলেও অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ