spot_img
spot_img

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাতে পল্লবীর আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আবদুর রহিম (৪১) ও আবু তাহের (৪০)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের সঙ্গে থাকা স্কুলব্যাগ ও শপিং ব্যাগ থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ছদ্মবেশ ধারণসহ বিভিন্ন রকম অভিনব পন্থা অবলম্বন করেন। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ