spot_img

যতদিন মানুষের আস্থা থাকবে, ততদিন আ. লীগ ক্ষমতায় থাকবে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এই সরকারের ওপর মানুষের আস্থা আছে। যতদিন এই আস্থা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।

শুক্রবার (১১ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ঢাকাকে সুরক্ষিত রাখতে হবে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের। যাতে অপশক্তি কোন সুযোগ না পায়।

চলতি ২০২১-২২ সালের বাজেট নিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, করোনাকালে এমন বাজেট যথেষ্ট ভালো। এই সরকারের সময়ে কোন বাজেটের পর বিএনপি ভালো বলেছে? কখনো বলেনি। আর প্রত্যেকবার আওয়ামী লীগ সরকার তাদের ভুল প্রমাণিত করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ