spot_img
spot_img

নেতানিয়াহু যুগের অবসান : অবশেষে ইসরাইলে নতুন সরকার শপথ নিচ্ছে রোববার

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে বিরোধী ৮ দল নিজেদের মধ্যে চুক্তি সাক্ষর সম্পন্ন করেছে। শুক্রবার এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

আগামী রোববার দেশটির পার্লামেন্টে ১২০ আসনের মধ্যে ৬১ আসন পেলে সরকার গঠন করতে পারবে নতুন এ জোট। অন্যথায় ইসরাইলে দুই বছরে পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট এরপর দায়িত্ব নেবেন ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদ।

আগামী রোববার ইসরাইলে নতুন সরকার গঠন হলে দেশটিতে বেনিয়ামিন নেতানিয়াহু যুগের অবসান ঘটবে। বিগত ১২ বছর যাবৎ তিনি ইসরাইল শাসন করছেন। নতুন জোটের সরকার গঠন নিশ্চিত জেনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংসদে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন।

জোট গঠনের চুক্তি সাক্ষরের পর ইসরাইলের আসন্ন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইসরাইলে আড়াই বছরে রাজনৈতিক সংকট শেষ হচ্ছে।

এই জোটে অংশগ্রহণ করেছে ইসরাইলের আরব মুসলিমদের ইউনাইটেড আরব লিস্ট বা রা’ম দল। রা’ম দলের নেতা মানসুর আব্বাসও এই জোটে স্বাক্ষর করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ