spot_img
spot_img

মসজিদের ছাদ থেকে পড়ে মুসল্লীর মৃত্যু

রাজধানীর মুগদায় একটি মসজিদের চার তলার ছাদ থেকে পড়ে আল আমিন (২০) নামে একজন মুসল্লীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুন) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।

মৃত আল আমিনের বাবা খোকন মিয়া জানান, এক ভাই দুই বোনের মধ্যে আলামিন ছেলে বড়। আলহেরা মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের ছাদে যান আল আমিন। পরে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তবে কীভাবে সে ছাদ থেকে পরে গেছে তা জানি না।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ