spot_img

আ.লীগ কখনো কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ কখনো কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি অথচ আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১১ জুন) দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের উপযোগী শক্তি হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তুলতে হবে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই স্বৈরাচার হটিয়ে আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি এসেছিলেন বলেই দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে স্বপ্নের পদ্মা সেতু আজ নির্মাণ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, আজ তারাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ