সরকারের কঠোর সমালোচনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সাবধান হয়ে যান, বিএনপি’ একজন নেতাকর্মীর গায়ে আঘাত করলে পাল্টা আঘাত শুরু হয়ে যাবে।
শনিবার (১১ জুন) বিকালে লক্ষ্মীপুর জেলায় বিএনপির এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন। সমাবেশ শেষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু’আ করা হয়।










