spot_img

বরিশাল ও খুলনা সিটিকে নিরাপদ শহর হিসেবে গড়তে হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

বরিশাল ও খুলনা সিটিকে সন্ত্রাস দুর্নীতিমুক্ত ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে হাতপাখায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রবিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, দুর্নীতি ও মাদকমুক্ত শহর গড়ে তোলা ভোটারদের দায়িত্ব ও কর্তব্য। যেখানে সেখানে ও অপাত্রে ভোট দিয়ে আমানতের খেয়ানত করলে দীর্ঘদিন ভোটারদের কষ্ট করতে হবে। এ জন্য দল-মতের উর্ধ্বে উঠে ভালো মানুষকে ভোট দিতে হবে। সেে হিসেবে বরিশাল ও খুলনা সিটিতে আমরা ভাল মানুষ আলেমেদীন ও আল্লাহভীরু নেতাকে মনোনয়ন দিয়েছি। চলমান সিটি নির্বাচনগুলোতে দেশপ্রেমিক আল্লাহভীরু, যোগ্য দক্ষ মেয়র নির্বাচিত করতে ব্যর্থ হলে এর খেসারত জনগণকেই দিতে হবে দ্বারে দ্বারে ঘুরে।

মুফতী রেজাউল করীম বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আঊয়ালকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

তিনি বলেন, উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। তাই দুর্নীতিমুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান ও আল্লাহভীরু মেয়রকে বেছে নেয়ার বিকল্প নাই। আমরা যদি যোগ্য, দেশপ্রেমিক দক্ষ ও আল্লাহভীরু নীতিবান মেয়র নির্বাচিত করতে ভুল করি তাহলে জনগণকেই এর খেসারত দীর্ঘ দিন ভোগ করতে হবে।

চরমোনাই পীর বলেন, সন্ত্রাস দুর্নীতি ও ক্যাসিনোমুক্ত স্মার্ট বরিশাল, নিরাপদ বরিশাল ও খুলনা সিটি গড়তে হলে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। সিটিবাসীর জনদুর্ভোগ লাঘবে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করা প্রয়োজন।

তিনি বলেন, বরিশাল ও খুলনা সিটিতে আল্লাহভীরু যোগ্য আলেমেদীনকে নির্বাচিত করতে পারলে মেয়রদ্বয় জনগণের পরামর্শের ভিত্তিতে উন্নত নগরে পরিণত করতে যা যা প্রয়োজন তা-ই করবেন এবং আপনাদের খাদেম হিসেবে খেদমত করবেন।

তিনি বলেন, অতীতে যারাই ক্ষমতায় ছিলো তারাই সন্ত্রাস, দুর্নীতির মাধ্যমে দুষণনগরীতে পরিণত করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ