spot_img
spot_img

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় মোটরসাইকেলে একটি গাড়ির ধাক্কায় এম এ লতিফুর রহমান (৩০) নামে একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার (১০ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের পিতার নাম আব্দুর রহমান। তার বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারীতে। তিনি শাহবাগ থানার হাইকোর্ট মাজার মসজিদের উত্তর গেটে দায়িত্বরত ছিলেন।

জানা গেছে, গতকাল রাতে আনুমানিক সাড়ে ১০টার দিকে সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। তবে কোন গাড়িটি তাকে ধাক্কা দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে পথচারীরা তাকে উদ্ধার করেন। এসময় তারা সাভার থেকে ফিরে আসা একটা অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে তুলে দেন। অ্যাম্বুলেন্স চালক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত এগারোটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনার সংবাদে নিউমার্কেট ও শাহবাগ থানার পুলিশ ছুটে আসেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ