করোনায় আক্রান্ত হয়েছেন আলজেরিয়ার প্রধানমন্ত্রী আয়মান বেনাবদেরাহমানে। অল্প কিছুদিন আগেই আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
আলজেরিয়ার একটি টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত বুধবার নতুন মন্ত্রিসভা গঠন করেন আয়মান বেনাবদেররাহমানে। করোনায় আক্রান্ত হওয়ার কারণে কোয়ারেন্টিনে থাকবেন তিনি। তাই নিজের কার্যালয়ে না বসলেও নিজ বাড়ি থেকেই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে দায়িত্বপালন অব্যাহত রাখবেন।











