spot_img

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৮০০ কেজি ত্রিপুরার বিখ্যাত রানী জাতের রসাল আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

রোববার (১১ জুলাই) সকাল ১০টায় একটি পিকআপভ্যানে করে আনারসের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে পৌঁছায়।

আখাউড়া-আগরতলায় শূন্যরেখায় আনারসের চালান ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ট্যুরিজমের পরিচালক তরিত কান্তি চাকমা চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (সহকারী হাইকমিশনার) উদত ঝার হাতে তুলে দেন।

এ সময় দুই দেশের কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুলাই রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য। এর বিপরীতে রোববার সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য।

তারা বলেন, এই ফল আদান-প্রদানই মুখ্য বিষয় নয়; দুই দেশের মধ্যে যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে, এই ফল আদান-প্রদানের মাধ্যমে এর প্রতিফলন ঘটেছে। দুই দেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

সূত্র: পার্সটুডে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ