spot_img

জিলহজের চাঁদ দেখা গিয়েছে; ২১ জুলাই ঈদুল আযহা

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই (১০ জিলহজ) বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হবে।

রোববার সন্ধ্যায় ফেনীর আকাশে ১৪৪২ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়।

ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্ব এই বৈঠক অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ