আফগানিস্তান থেকে ৫০ জন কূটনীতিক এবং নিরাপত্তা কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত। এরা সবাই আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে ভারতীয় কনস্যুলেটে কর্মরত ছিল।
শনিবার (১০ জুলাই) ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজে করে আফগানিস্তান থেকে তাদেরকে নয়া দিল্লিতে ফেরানো হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায়, এই মুহূর্তে কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাস বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে। যদিও আফগান সরকারের তরফে জানানো হয়েছিল, এই সংঘর্ষের ফলে ভারতীয় কূটনীতিবিদদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সব রকমের নজর রাখা হচ্ছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কান্দাহার কনস্যুলেট থেকে সাময়িকভাবে কর্মকর্তা-কর্মচারীদেরকে দেশে ফেরানো হয়েছে।
গত সপ্তাহে নয়া দিল্লি থেকে জারি করা একটি সতর্কবার্তায় আফগানিস্তানে কর্মরত ও অবস্থানরত প্রত্যেক ভারতীয়কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : পার্সটুডে












