spot_img
spot_img

রাতের বেলা সরকারি বাসভবন থেকে পালালেন নেতানিয়াহু

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে রাতের বেলা চোরের মতো পালিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার (১০ জুলাই) সরকারি বাসভবন থেকে তিনি পালিয়েছেন বলে বিরোধী দলের সমর্থকরা মন্তব্য করেছেন।

ক্ষমতা হারানোর পরও প্রায় এক মাস ধরে ইসরাইলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বাস করে আসছিলেন নেতানিয়াহু। নাফতালি বেনেটের কাছে ক্ষমতা হারানোর পরও এক মাস ধরে সরকারি বাসভবন ত্যাগ না করায় নেতানিয়াহুকে নিয়ে উপহাস শুরু করে দিয়েছিলেন বিরোধী দলের সমর্থকরা।

ইহুদিবাদী ইসরাইলের সাংবাদিকরা বলছেন, শনিবার (১১ জুলাই) মধ্যরাতের কিছু সময় পর বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যরা ইসরাইলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন।

নেতানিয়াহুর এক মুখপাত্র সাংবাদিকদের এসব তথ্য জানান।

সূত্র: দ্যা নিউ আরব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ