spot_img

লকডাউন বৃদ্ধির ব্যাপারে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশের করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদের আগে কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে সোমবার (১২ জুলাই) রাতে এ সংক্রান্ত কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (১১ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদমাধ্যমকে এমন তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সে অনুযায়ী ১৩ জুলাই বিধিনিষেধ সংক্রান্ত আদেশ জারি হবে।

তবে দেশে করোনা সংক্রমণ রোধে আরও এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ে বিনাপ্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে এই তথ্য জানান মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

১৪ জুলাইয়ের পর বিধিনিষেধ বাড়ছে কিনা? এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আমরা পর্যবেক্ষণ করছি। এবার করোনা এমনভাবে ছড়িয়েছে যা ভয়াবহ। এ প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। ঈদ ও কোরবানির পশুরহাট একটা বড় চ্যালেঞ্জ। এটা সুনিয়ন্ত্রিতভাবে মোকাবিলা করতে চায় সরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ