ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সিন্ডিকেটের কবল থেকে রক্ষা পায়নি চামড়া শিল্প। ফলে ঈদুল আজহার আগে সরকার কোরবানির পশুর চামড়ার যে দর নির্ধারণ করে দিয়েছিল সেই দরে চামড়া কেউ কিনেনি। এভাবেই গরিব ও এতিমদের হক নষ্ট করা হচ্ছে।
তিনি বলেন, সরকার নির্ধারিত দাম অনুযায়ী গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা করা হয়েছে। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হলেও এ দামে কেউ কিনেনি।
আজ (১১ জুলাই) রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, গতকাল ঈদের দিন বিকেলে রাজধানীর পোস্তায় দেখা গেছে, ছোট গরুর চামড়া ২০০—২৫০ টাকা। অধিকাংশ আড়তদার ছোট আকারের গরুর চামড়া এবং খাসি ও বকরির চামড়া কিনতে অনীহা দেখান। ছোট গরুর চামড়া কেউ বিক্রি করতে আনলে ১০০ টাকা দামও বলছেনা ব্যবসায়ীরা। এভাবে চামড়া শিল্প ধ্বংসে কাজ চলছে। পাট শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দেশবাসির আশা ছিলো চামড়া শিল্প বিশ্বে মাথা উচঁু করে দাড়াবে বাংলাদেশ। কিন্তু এ চামড়া শিল্প ধ্বংসে পুরো সিন্ডিকেট কাজ করছে।
তিনি বলেন, দেশের একটি বৃহৎ অংশ কওমী মাদরাসা, যা কোরবানীর চামড়া চলে অনেকাংশে। আর এ খাতকে শেষ করে দেয়ার চক্রান্ত চলছে।










