spot_img
spot_img

বাইডেনকে মনে রাখতে হবে ইসরাইল আমেরিকার অংশ নয় : ইসরাইলী মন্ত্রী

দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও সকল ইহুদিকে অস্ত্র রাখার অনুমোদন দেওয়ার সমালোচনা করায় আমেরিকার উপর বেজায় ক্ষুদ্ধ ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (১০ জুলাই) অবৈধ রাষ্ট্রটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসমার বিন গাফির এক টেলিভিশন সাক্ষাতকারে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখান।

অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে বলা হয়, বাইডেনের বুঝা উচিত যে ইসরাইল আমেরিকার কোনো অংশ নয়।

তার ভাষ্যমতে, ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল একটি স্বাধীন রাষ্ট্র। এটি তারকা খচিত আমেরিকান পতাকার কোনো তারকা নয়।

যুদ্ধবাজ এই মন্ত্রী আরো বলেন, যদি জনগণের মাঝে অস্ত্র বিতরণকে বাইডেন কট্টরপন্থা ও সন্ত্রাসবাদ বলে মনে করেন তাহলে আমরা তাকে জেরুসালেম ও হেবরন সফরের আমন্ত্রণ জানাই। তিনি আসলে দেখতে পাবেন যে, তিনি যাকে সন্ত্রাসবাদ ও কট্টরপন্থার কথা বলে মনে করছেন তা মূলত দেশপ্রেমের বহিঃপ্রকাশ। দেশপ্রেমে অনুপ্রাণিত হয়েই ইহুদিরা নিজেদের কাছে অস্ত্র রাখছে।

উল্লেখ্য, রবিবার (৯ জুলাই) সিএনএনকে সাক্ষাতকার দেওয়ার সময় বাইডেন বলেছিলেন, আমেরিকা এখনো বিশ্বাস করে যে, ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র তত্ত্ব। এসময় তিনি ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটি কর্তৃক ফিলিস্তিনে সন্ত্রাসী হামলার জন্য পুন:সমালোচনা করেন।

বারবার উত্তেজনা ও সহিংসতার মূল কারণ হিসেবে সন্ত্রাসী অবৈধ রাষ্ট্রটির ব্যাপক পরিসরে অবৈধ বসতি সম্প্রসারণ নীতি গ্রহণ ও সকল ইহুদিকে অস্ত্র বিতরণের অনুমোদনকে দায়ী করেন। এজন্য নেতানিয়াহুর সরকারের উচ্চ কক্ষের কয়েকজন নেতার সমালোচনাও করেন তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ