পাকিস্তানে সুপ্রিম কোর্ট থেকে “রিভিও অব জার্জমেন্ট অ্যান্ড অর্ডার” আইনকে অসাংবিধানিক ঘোষণা করায় রজনীতিতে ফেরার পথ বন্ধ হচ্ছে নওয়াজ শরিফের। সদ্যই বিলুপ্ত পার্লামেন্টে নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার আইনটি পাস করেছিল।
শুক্রবার (১১ আগস্ট) প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।
গত জুনে দেশটির পার্লামেন্টে আইনটি পাস করানো হয়। এই আইন পাস করার একমাত্র উদ্দেশ্য ছিল যেসব রাজনীতিবিদকে সুপ্রিম কোর্ট আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছেন, তারা চাইলে আবারও তাদের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। কিন্তু সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছেন এটি “অসাংবিধানিক”। এরমাধ্যমে নওয়াজ শরীফের রাজনীতিতে ফেরার পথ বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে রায় দেন। এর আগের বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০১৯ সালে চিকিৎসার জন্য আরব আমিরাতে গিয়ে সেখানে পালিয়ে যান তিনি।
সূত্র: জিও টিভি










