spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নাটোরের ২ জন, রাজশাহী, নওগাঁ ও পাবনার একজন করে রোগী মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৫৫ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ