spot_img
spot_img

মুক্তির মেয়াদ বাড়লেও বিদেশে যাওয়ার অনুমতি নেই খালেদা জিয়ার

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাবেন না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে তার বর্তমান মুক্তির মেয়াদ পুনরায় আরও ছয় মাস বাড়তে পারে।

সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সাজা স্থগিত করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলেও বিদেশে যাওয়ার অনুমতি দিতে চায় না সরকার। এই মুহূর্তে এ বিষয়ে কিছু ভাবছে না সরকার।

খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে ছয় মাস করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। বাসায় থেকে তিনি যেভাবে চিকিৎসা নেওয়ার অনুমতি পাচ্ছেন সেটা অব্যাহত থাকবে। এ বিষয়ে আপাতত সরকার এ অবস্থানেই থাকার চিন্তা-ভাবনা করছে বলেও জানান তারা।

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, খালেদা জিয়ার পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, তার ওপর আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ