spot_img

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

দীর্ঘদিন পর দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে মৃত্যু পঞ্চাশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৮০ জনে।

শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৬৯টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ২১ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ