spot_img

শেখ হাসিনার নেতৃত্বে ‘গ্রাম হবে শহর’ প্রকল্পের কাজ শুরু হয়েছে: নিক্সন

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ‘গ্রাম হবে শহর’ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ফরিদপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নিক্সন বলেন, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং যুবসমাজকে খেলাধুলা চর্চায় নিয়ে আসতে অচিরেই সদরপুরে শেখ রাসেল স্টেডিয়াম তৈরি করা হবে। পাশাপাশি সদরপুরে ইউপি কমপ্লেক্স নির্মাণের কাজ ও চরা লে দুর্যোগ শেল্টার কেন্দ্র নির্মাণ করা হবে।

নিক্সন আরও বলেন, মহামারি করোনাভাইরাসে যেখানে সারাবিশ্ব থমকে গেছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন থেমে নেই। সদরপুরের পদ্মা ও আড়িয়াল খাঁর চরাঞ্চলে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে শতভাগ বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ