spot_img

কাবুলের হোটেলে দায়েশের হামলার আশঙ্কা ব্রিটেন ও আমেরিকার

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও দায়েশের হামলার আশঙ্কা প্রকাশ করেছে ব্রিটেন ও আমেরিকা।

সোমবার (১১ অক্টোবর) আফগানিস্তানে থাকা নাগরিকদের উদ্দেশে ওই দুই দেশ সতর্কবার্তা জারি করেছে।

আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, কাবুলের সেরেনা হোটেলের কাছে বা সেরেনা হোটেলে যেসব আমেরিকার নাগরিক রয়েছেন, তাদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

এদিকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ব্রিটিশ নাগরকিদের আফগানিস্তানে আসতে বারণ করেছে।

এতে বলা হয়েছে, নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। ব্রিটিশ নাগরকিদের উপদেশ দেওয়া হচ্ছে— তারা যেন কোনো হোটেলে না থাকেন। বিশেষ করে কাবুলে, সেরেনার মতো অভিজাত হোটেলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ