পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন খানকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ওই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়।
এরআগে মির্জাগঞ্জে এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওঠে সুমন খানের বিরুদ্ধে। পরে গত শুক্রবার (৮ অক্টোবর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা শারমিন বেগম তাকে আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।











