গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২জনের মৃত্যু ও নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬০ জন।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন।











