বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সব গণপরিবহন কুক্ষিগত করেছে সরকার। বিআরটিসি বাসে দলীয় ব্যানার লাগানো হয়েছে, যেটা লজ্জাজনক।
শুক্রবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকারের নির্দেশেই ফরিদপুরে বাস ও অটোরিকশা বন্ধ করে দেয়া হয়েছে। মানুষ হেঁটেই বিশাল জনসমাবেশ ঘটাবে। গণপরিবহন ছাড়াই বিএনপির আন্দোলন কর্মসূচি সফল হবে।
তিনি বলেন, সরকারকে এবার নির্বাচনের খেলা খেলতে দেয়া হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।










