spot_img

বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশকেও গিলে খাবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও ক্ষমতায় আসলে দলটির নেতাকর্মীরা বিদেশি ঋণ, গণতন্ত্র এমনকি সুযোগ পেলে বাংলাদেশকেও গিলে খাবে।

শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যুবলীগ কথা রেখেছে। যুবলীগের সম্মেলন জনসমুদ্রে রূপ নিয়েছে। যুবলীগের ৫০ বছর উপলক্ষে সংগঠনটিকে ৫০ বার অভিনন্দন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও শেখ মণি নেতৃত্ব দিতে পারে, সেই আশঙ্কা থেকে তাকেও হত্যা করা হয়।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, খেলা হবে…খেলা হবে! দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, খেলা হবে বিএনপির বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে ভুয়া ভোটার তালিকার প্রণয়নকারীদের বিরুদ্ধে। সবাই তৈরি হয়ে যান, এবার জবাব দেওয়া হবে।

সাধারণ সম্পাদক বলেন, আমরা ঋণ নিয়েছি ঘি খাওয়ার জন্য নয়। বিএনপি যদি আরেকবার ক্ষমতায় আসে সব খাবে, বিদেশি ঋণ গিলে খাবে, গণতন্ত্র গিলে খাবে, সুযোগ পেলে বাংলাদেশও গিলে খাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ