spot_img
spot_img

স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সজাগ থাকতে হবে: বাণিজ্যমন্ত্রী

দেশের স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন,বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতাবিরোধীদের তৎপরতা শেষ হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু পরাজিত শক্তি থেমে থাকেনি।

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকায় বিয়াম অডিটোরিয়ামে রংপুর বিভাগ সমিতি, ঢাকা আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সেমিনারে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বক্তব্য দেন।

সেমিনারে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশি-বিদেশি স্বাধীনতার শত্রুরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারা স্বাধীনতা যুদ্ধের স্লোগান রাতারাতি বদল করে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ করে। এতেই প্রমাণিত হয় বাংলাদেশের স্বাধীনতা তারা মেনে নেয়নি। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করার জন্য তারা আজও কাজ করে যাচ্ছে। স্বাধীনতার মূল্যবোধকে তারা ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ