spot_img
spot_img

জার্সিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩; নিখোঁজ অন্তত ১২

জার্সিতে একটি আবাসিক ভবন প্রাঙ্গণে ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ অন্তত ১২ জন।

শনিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জার্সির প্রধান পুলিশ কর্মকর্তা রবিন স্মিথ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি দুঃখের সঙ্গে বলতে চাই, ৩ জন নিহত হয়েছেন।

তিনি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জরুরি সার্ভিস বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় বাসিন্দারা গ্যাসের গন্ধ পাওয়ার পরে ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছিল। তবে তিনি বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি এবং বলেছেন এটি তদন্ত সাপেক্ষে প্রকাশ করা হবে।

রবিন স্মিথ বলেন, বিস্ফোরণের পর ৩-তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। ঘটনাস্থল থেকে ২০ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: রয়টার্স
spot_img
spot_img
spot_img

সর্বশেষ