বিএনপির সদস্যরা পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগপত্র গ্রহণের পর গেজেট প্রকাশ করল সংসদ সচিবালয়।
রোববার (১১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
যে আসনগুলো শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করা হয়েছে, সেগুলো হলো বগুড়া-৪ ও ৬, ঠাকুরগাঁও-৩, চাঁপাইনাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ ও মহিলা আসন-৫০।
শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগে বিভাগীয় সমাবেশে গিয়ে তারা পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।











