বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির।
ইতালির করিয়ের ডেলা সেরা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ আহ্বান জানান।
মোহাম্মদ আল-বশির বলেন, সিরিয়া এখন মুক্ত। সিরিয়া নিজের গৌরব এবং সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। তাই বিদেশে থাকা সব সিরীয় নাগরিকের প্রতি আমার আবেদন আপনারা দেশে ফিরে আসুন।
তিনি বলেন, সিরিয়ার সব মানুষ ও সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা হবে।










