spot_img
spot_img

আরও ১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় সাত ও ঢাকার বাইরে সারাদেশে ১১ জন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ১৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭ জন ও ঢাকার বাইরে সারাদেশে ৯২ জন ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৭৩ জন ও ঢাকার বাইরে সারাদেশে ১৮৭ জন।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ২১০ জন। এর মধ্যে ঢাকায় ১১৬ ও ঢাকার বাইরে সারাদেশে ৯৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ