বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

জনগণের আস্থা অর্জনে আ. লীগ সফল হয়েছে: বিপ্লব বড়ুয়া

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, জনগণের আস্থা অর্জনে আওয়ামী লীগ সফল হয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। কেউ যেন উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পুনরায় দপ্তর সম্পাদক নির্বাচিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বে তিনি বীর চট্টলার পাঁচজনকে স্থান দিয়েছেন। সরকার ও দল পরিচালনার জন্য চট্টগ্রামের মানুষকে মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমাদের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত বঙ্গবন্ধু কন্যার এই ভালোবাসার প্রতিদান যেন দিতে পারি, তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সরকার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে, সামনে এগিয়ে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ