মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃতদের কাছ থেকে ৫ হাজার ৮৬১ পিস ইয়াবা, ৮৭ দশমিক ৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৭৭৫ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।











