spot_img
spot_img

বিশ্বে একদিনে করোনায় আরও ৫৯৪৬ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও পাঁচ হাজার ৯৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৫৭ হাজার ৮৪৭ জনে।

শনিবার (১২ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৮৯ হাজার ২৭৪ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ কোটি ৫৫ লাখ ১১ হাজার ৯৫২ জনে।

গত ২৪ ঘন্টায় বিশ্বে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৪০ হাজার ৫৪৫ জন। ফলে এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৩৮ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ২০৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ