রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

মুফতী হান্নানের ভাই মুন্সি ইকবাল গ্রেফতার

মুফতী হান্নানের ভাই মুন্সি ইকবাল আহমেদকে (৬২) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ মার্চ) ঢাকা জেলার সাভার থানাধীন রাজাশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ -এর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইকবাল আহমেদ স্বীকার করেছেন, তিনি একসময় হরকাতুল জিহাদের নেতা ছিলেন। পরবর্নতিত্তীতে তিনি আল ইসলামের সঙ্গে কাজ শুরু করেন।

র‍্যাব জানায়, গ্রেফতার মুন্সি ইকবাল গোপালগঞ্জ জেলার স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। পরবর্তী সময়ে ঢাকা জেলার সাভার থানা এলাকায় বসবাস শুরু করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস ও নাশকতার সংশ্লিষ্ট চারটি মামলা রয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img