আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে জো বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন।
তিনি বলেন, আফগানিস্তান ইস্যুতে বাইডেন প্রশাসন যা কিছু করেছে, সবই ভুল ছিল। এই প্রত্যাহার আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক দিন।
বুধবার (১১ মার্চ) এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প স্মরণ করিয়ে দেন, আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার সময় ১৩ জন মার্কিন সৈনিক নিহত হয়েছেন।
এ সময় কাবুল বিমানবন্দর দিয়ে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তেরও সমালোচনা করেন ট্রাম্প। তার মতে, এর পরিবর্তে বাগ্রাম বিমানঘাঁটি ব্যবহার করা উচিত ছিল।
ট্রাম্প আরও বলেন, আমেরিকার আফগানিস্তানে আর দীর্ঘদিন থাকার কোনো যৌক্ত্য ছিল না। তাঁর পরিকল্পনা ছিল শক্তি ও মর্যাদার সঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা।
এছাড়া তিনি অভিযোগ করেন, সেনা প্রত্যাহারের সময় বাইডেন প্রশাসন বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম আফগানিস্তানে ফেলে রেখে গেছে।
সূত্র: আরিয়ানা নিউজ










