দেশের ৭৫ ভাগ মানুষ করোনার টিকা পেয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকা কর্মসূচির আওতায় আনা হয়েছে। ২০০ দেশের মধ্যে টিকা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান ৮ম।
আজ শনিবার মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রীর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে আরও বলেন, অন্যান্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। আমাদের এখানে এখন পর্যন্ত ৩২ হাজার লোক মারা গেছেন। ভারতে পাঁচ লাখ মানুষ ও শক্তিধর আমেরিকাতেও ১০ লাখ মানুষ করোনায় মারা গেছে। এখন ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে।










