spot_img

শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী ও হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে র‍্যালি

‘মার্চ ফর গাজা’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ, আন্তর্জাতিক ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবং এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে পৌঁছায়।

র‍্যালির অগ্রভাগে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত বাংলাদেশি কারী আহমাদ ইউসুফ আল-আজহারী, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

ঢাকার বিভিন্ন থানা, ইউনিয়ন, মসজিদ ও মাদরাসা থেকে আগত হাজারো মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল ফিলিস্তিন ও কালেমার পতাকা; প্ল্যাকার্ডে লেখা ছিল— “Free Palestine”, “Stop the Genocide”, “Save Gaza”। শ্লোগানে শ্লোগানে গর্জে উঠছিল সোহরাওয়ার্দীর প্রতিটি পথ ও প্রান্তর।

 

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ