spot_img
spot_img

ইরানের গলা টিপে ধরেছে ইসরাইল: নেতানিয়াহু

ইহুদিবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘তারা (ইরান) আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরাই তাদের শ্বাসরোধ করছি। আমরা তাদের আঘাত করেছি, এখনো আরও করার আছে।’

এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

নেতানিয়াহু বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় সেটা নিশ্চিত করতে তিনি জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন। গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন এবং বিশ্বকে এই বিপদের কথা বলেছেন। তবে তিনি আক্ষেপ করে বলেন, ‘কিন্তু বিশ্ব শুনতে চায়নি।’

গত জুনে ইরানে হামলা করে ইসরাইল ‘ভয়ের দেয়াল ভেঙে দিয়েছে’ বলেও দাবি করেন তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গে নেতানিয়াহু পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করেন এবং আবারও নিজেকে দায়মুক্ত করেন। তিনি বলেন, ‘এবার সঠিক সময়ে নির্ভুল গোয়েন্দা তথ্য আমার কাছে পৌঁছেছিল।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ